শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৬:৪৯ পিএম, ২০২২-০১-২৬
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে যাচ্ছে আগামী ৩১ জানুয়ারি।
২০১১ সালের ১৪ জুলাই সীমানা নিয়ে মামলার কারণে নির্বাচন স্থগিত হয়। দীর্ঘ ১ যুগ পর আবার নির্বাচন হতে যাচ্ছে আগামী ৩১ জানুয়ারি ।
নির্বাচন ঘিরে নির্বাচনী প্রচারনায় ইউনিয়নজুড়ে উৎসবের আমেজ চলছে । দীর্ঘ দিন পরে নির্বাচন হওয়ায় আমেজ একটু বেশি। গত মঙ্গলবার নির্বাচনী এলাকায় ঘুরে দেখা যায়, প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ চালিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি ভোটারের কাছে ভোট প্রার্থনা করছে। । চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট কামনা করছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, বিএনপির কোনো প্রার্থী না থাকলেও লড়াই হবে দ্বিমুখী। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. ইদ্রীস (নৌকা প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম চৌধুরী (অটোরিকশা প্রতীক) প্রধান প্রতিদ্বন্দ্বী। এছাড়াও মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন (আনারস মার্কা), রেহেনা আকতার (ঘোড়া মার্কা)। নৌকার প্রার্থী গ্রামে গ্রামে নির্বাচনী সভা করে সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরছেন। স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলামের দাবি, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট হলে জনগণ তাকে নির্বাচিত করবে। তবে আমি শঙ্কায় আছি নির্বাচন আদৌ সুষ্ঠ হবে শঙ্কায় রয়েছি । প্রতীক বরাদ্দের পর থেকে আমি সাধারণ ভোটেরের কাছ থেকে যথেষ্ট সাড়া পেয়েছি । আর প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচন দাবি করছি।
নতুন ভোটার ইমন বলেন, অনেক বছর পর নির্বাচন পেয়ে আমরা খুশি। জীবনের প্রথম ভোট ইভিএমে দিব, তাই আনন্দ অন্যরকম। তবে ,যার মাধ্যমে এলাকার উন্নয়ন হবে ,এ রকম ব্যক্তি যেন নির্বাচিত হয় এই প্রত্যাশা করছি।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবদুল শুক্কুর বলেন, আমি ইউনিয়নের সব কয়টি কেন্দ্র ঘুরে দেখেছি। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সব ধরনের প্রস্ততি গ্রহণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited